নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের দামামা বাজতেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল ব্যারাকপুরের রাজনৈতিক ময়দান। প্রকাশ্যে এল পুরনো পার্থ–অর্জুন দ্বন্দ্ব। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ঘোষণা অনুযায়ী জগদ্দলের বিধায়ক ও তৃণমূল কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান তুলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে জমায়েত করতে শুরু করেন। সকাল থেকেই মেঘনা মোড় চত্বরে টানটান পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের জমায়েতকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। অন্যদিকে, পরিস্থিতি দেখে মাঠে নামেন বিজেপির কর্মী-সমর্থকরাও। পাল্টা 'জয় শ্রী রাম' স্লোগানে মুখরিত হয় এলাকা।
দুই পক্ষের মুখোমুখি অবস্থান সংঘর্ষে গড়াতে পারে আশঙ্কায় আগাম সতর্কতা নেয় পুলিশ। অর্জুন সিংয়ের বাড়ি থেকে কিছুটা দূরে তিনটি ব্যারিকেড বসানো হয়। জগদ্দল থানার পুলিশ আগেই এলাকা ঘিরে ফেলে। দুই শিবিরের স্লোগান-যুদ্ধে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি কর্মী - সমর্থকেরা জানান, ' আগের দিন পার্থ ভৌমিকের লোকেরা চ্যালেঞ্জ দিয়েছিল অর্জুন সিংয়ের বাড়ি ঘেরাও করে জয় বাংলা স্লোগান দেবে। তাই আমরাও জয় শ্রী রাম স্লোগান দিচ্ছি। সাহস থাকলে এগিয়ে আসুক।'
তৃণমূল নেতা পার্থ ভৌমিক বলেন,'কাউকে ডেকে আনা হয়নি। সাধারণ মানুষ খবর পেয়েই এসেছে। কালকে অর্জুন সিং নিজে স্বীকার করেছেন যে তিনি জয় বাংলা নিয়ে কিছু বলেনি। তাই হারা সৈনিককে নিয়ে কিছু বলার নেই। তবে আমি ওনাকে বলছি ওনার যেখান থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর সরিয়ে দিক। তারপর একদিন অর্জুন সিং আর আমি একা মুখোমুখি হবো তখন দেখা যাবে কি হয়। এই চ্যালেঞ্জটা আমি ওনাকে দিলাম।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের