নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে। নিখোঁজ বহু। এর মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের ১৫ জন। কান্নার রোল উঠছে বাড়িতে।
প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ পথিকর, তপন দোলুই, ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তমলুক ব্লকের দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মন্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা, নন্দকুমারের গড়গোদা এলাকার সন্দীপ মাইতির খোঁজ পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নাজিরাবাদের ঘটনাস্থলে যান সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন দমকল বিভাগের ডিজি। ঘুরে দেখেন ভস্মীভূত এলাকা। সর্বহারাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সুজিত বসুর উপস্থিতিতে দমকল বিভাগের ডিজি জানান, কারখানার ছিল না কোনও অনুমোদন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু জানান, ”খবর পাওয়ার পরই দমকলের ১২ টি ইঞ্জিন পৌঁছে যায়, পরে ইঞ্জিন আরও বাড়ানো হয়। সারারাত কাজ করেছেন দমকল কর্মীরা। গতকাল ২৬ জানুয়ারি থাকায় অনেক জায়গায় ছুটি ছিল। কিন্তু সেসব বাতিল করেই দমকল বিভাগ যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কাজ করে আগুন নিভিয়েছে। আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা তা নিচ্ছি। সেইমতো পদক্ষেপ করা হবে। তদন্ত হবে।“
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের