নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - হাতে গোনা আর ৩ দিন। তারপরেই ষষ্টি। যে দুর্গা পুজোর অপেক্ষায় সারা বছর মানুষ বোসে থাকেন , সেই দুর্গা পুজোতেই অসুর হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে সোমবার রাত থেকে শুরু হয়েছে ভারি বর্ষণ। ইতিমধ্যেই দীঘার সমুদ্রে দেখা দিয়েছে জোয়ারের দাপট।
সূত্রের খবর , বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে সোমবার রাত থেকে শুরু হয় ভারি বর্ষণ। চারি দিক ডুবেছে জলের তলায়। ঐতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয় , সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার জানান , আতঙ্কের কোনও কারণ নেই , তবে সকলকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে জেলার কন্ট্রোলরুমে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। কন্ট্রোলরুমের নম্বর : ০৩২২৮-২৬২৭২৮।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী ৪৮ ঘণ্টায় সাগরের উপর তৈরি নিম্নচাপ আরও সুস্পষ্ট রূপ নেবে। তার প্রভাবে রাজ্যের উপকূল জেলাগুলিতে ঝড় - বৃষ্টি চলবে। দিঘা সহ বিভিন্ন উপকূল অঞ্চলে চলছে মাইকে প্রচার। এমনকি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। বাসিন্দাদের মোবাইল সহ এমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখার অনুরোধও করা হয়।
মঙ্গলবার রামনগর ১ ব্লকের প্রশাসনের পক্ষ থেকে দিঘা সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে সচেতনতামূলক প্রচার চালানো হয়। রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ দিঘা - শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানান , ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। তবে দিঘায় অবস্থানরত পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবুও মঙ্গলবার বহু পর্যটক দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নামেন। প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হলেও , পর্যটকদের অনেককেই দেখা যায় নিয়ম ভাঙতে। প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয় , “সতর্ক থাকুন , নিরাপদে থাকুন''। আবহাওয়ার প্রতিটি আপডেটের দিকে নজর রাখা হচ্ছে, এবং যেকোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে দিঘা সহ উপকূলবর্তী এলাকা।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের