নিজস্ব প্রতিনিধি, ইন্দোনেশিয়া - বৃহস্পতিবার ভোর রাতে জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও। দেশজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী, এদিন সকাল ৬টা ৪৮ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় মাজু দ্বীপের কাছে মলুকা সাগরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল টারনাটে থেকে প্রায় ১১৯ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে। ১০ কিমি গভীরে অবস্থিত ছিল ভূকম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। যদিও ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ার'-এর উপর অবস্থিত হওয়ায় সুমাত্রা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। অস্ট্রেলিয়ান এবং সুন্দা প্লেট সহ একাধিক টেকটোনিক প্লেটের কেন্দ্রস্থল হল বান্দা সাগর অঞ্চলটি। এখানে জটিল টেকটোনিক বিন্যাসের কারণে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে।
গত ১৬ অক্টোবর ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। নভেম্বরে আচেহ প্রদেশের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের