নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরপর দুদিন দুই তৃণমূল সাংসদের উপর হামলা ও বিক্ষোভের ঘটনার পর দলের অন্দরেই বাড়ছে ক্ষোভ। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষের ঘটনার আবহে রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা ও জনরোষের আশঙ্কায় বহু জয়ী বিধায়ক বৈঠকে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন।
রবিবার বিকেল চারটেয় কালীঘাটে জয়ী তৃণমূল বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভবিষ্যৎ কর্মসূচি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। তবে তার আগেই দলের অন্দরে উদ্বেগের সুর শোনা যাচ্ছে। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং রবিবার চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর বিক্ষোভ ও ঢিল ছোড়ার ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ধারাবাহিক ঘটনাপ্রবাহের পর বহু বিধায়কের মধ্যেই নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। বিশেষ করে হাওড়া, হুগলী এবং উত্তর ২৪ পরগণার একাংশ বিধায়ক কালীঘাটের বৈঠকে উপস্থিত থাকা নিয়ে সংশয়ে রয়েছেন। তাদের আশঙ্কা, এলাকায় বেরোলেই জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে। সেই কারণেই অনেকেই এদিনের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের