নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা তারক সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মারধর, জোর করে জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি, তার ছেলে তৃণমূল কাউন্সিলর অমিত সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা।
অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে একটি জমি জোর করে দখল করে রাখা হয়েছে। সেই জমি ফেরত চাইতে গেলে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। এমনকি, বিষয়টি নিয়ে তারক সিংয়ের সঙ্গে দেখা করতে গেলে তাকে চড়-লাথি মেরে বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে FIR-এ উল্লেখ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় তারক সিং, তার ছেলে তথা ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
জমি দখলের অভিযোগের পাশাপাশি অস্ত্র আইনের ধারাতেও মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তারক সিং দীর্ঘদিন কলকাতা পুরসভার কাউন্সিলর এবং মেয়র পারিষদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মেয়র পারিষদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের