নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে বড় চমক রাজনীতির ময়দানে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন টেনিস কিংবদন্তি ও অলিম্পিক পদকজয়ী তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিয়ে দেশের সেবায় নতুন অধ্যায় শুরু করার বার্তা দিলেন তিনি।
গত কয়েকদিন ধরেই লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদানের জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন তিনি। তার আগে কলকাতায় নিউটাউনের পাঁচতারা হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন লিয়েন্ডার।
তার যোগদানকে স্বাগত জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, ' আমরা লিয়েন্ডার পেজের ছবি ভিডিয়ো দেখে বড় হয়েছি। বিজেপির জন্য বিরাট বড় মুহূর্ত। বাংলার সংস্কৃতির সঙ্গে লিয়েন্ডার পেজের নাম জড়িত। বাংলার ভাষায় যিনি সনেট প্রচলিত করেছিলেন, সেই মাইকেল মধুসূদন দত্তের পরিবার থেকে তিনি এসেছেন। বাংলার নির্বাচনে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।'
যোগদানের পর লিয়েন্ডার পেজ বলেন, 'আমার জীবনের অনেক বড় দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই। ৪০ বছর দেশের হয়ে খেলেছি, নতুন খেলার সুযোগ পাব। এবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাব। প্রধানমন্ত্রী যে খেলাে ইন্ডিয়ার যে প্রজেক্টে, তেমনভাবই আমি যুবসমাজের ওপর নজর দিতে চাই। ভারতে খেলার যে পরিকাঠামো, আগামী ২০ বছর পরে তার রূপরেখা আরও উন্নত করাই লক্ষ্য।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের