6a4bc14339a17_WhatsApp Image 2026-07-06 at 20.22.24
জুলাই ০৭, ২০২৬ দুপুর ১০:৫১ IST

সরকার আসে সরকার যায় , কোমর সমান জলেই ডুবে থাকতে হয় এই গ্রামের মানুষদের

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সরকার বদলেছে একাধিকবার। কিন্তু বদলায়নি এলাকার চিত্র। বর্ষা এলেই কোমর সমান জলে ডুবে যায় ৫০ নম্বর ওয়ার্ডের ভট্টনগর এলাকা। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে , বছরের প্রায় ছয় মাস জল জমে থাকে এলাকায়। যাতায়াতের জন্য অনেক সময় টায়ারের টিউবের সাহায্য নিতে হয়। জলমগ্ন রাস্তার নীচে থাকা পুরোনো কুয়ো দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। পাশাপাশি সাপ,কাঁকড়ার উপদ্রবও বেড়ে যায়। এর জেরে স্কুলে যাওয়া থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়া,সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। বহু বছর ধরে জন প্রতিনিধিদের কাছে সমস্যার সমাধানের আবেদন জানানো হলেও স্থায়ী কোনও ব্যবস্থা হয়নি। বর্ষা এলেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে। জলনিকাশির স্থায়ী ব্যবস্থায়  দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রিয়া সিং বলেন,'আমরা ২০১১ তে বাড়ি করে এখানে এসেছিলাম। সেই সময় থেকে জল জমে এখানে। সরকার খাবার জলের জন্য নাকি খুঁড়েছিলো এখানটা। কিন্তু না পাইপ এসেছে। না জল এসেছে। আমাদের খাবার জলের জন্য সেই কোণা হাইরোডের ওদিকে যেতে হয়। বৃষ্টির সময় ঘরের ভিতর হাঁটু পর্যন্ত জল জমে যায়। অন্য জায়গায় চলে যেতে হয়। রাস্তার মধ্যেও বুক সমান জল জমে যায় কিছু সময়। এখানে এতই জল জমে যে কেউ জলের মধ্যে পরে গেলেও খুঁজে পাওয়া যাবেনা'।

স্থানীয় বাসিন্দা চম্পা মন্ডলের বক্তব্য,'কোনো পেশেন্টের এমার্জেন্সি হলে এই এত জলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া মুশকিল। আমরা বহুবার অভিযোগ করেছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা লাইট লাগানোর কথা বলা হয়েছিল সবাই মিলে। তৃণমূল থেকে বলা হয়েছিল আমাদের সঙ্গে যেতে হবে তবে লাইট লাগানো হবে। নতুন সরকার আসার পরেও কোনো পরিবর্তন নেই। আমরা ভেলায় করে সবসময় যাতায়াত করি'।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের