নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আগেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই কলকাতা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বেড়েছে। আর তার জেরেই শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
সূত্রের খবর, অ্যামহার্স্ট স্ট্রিট, রাজাবাজার, ঠনঠনিয়া, সেক্টর ফাইভ, চিংড়িঘাটা-সহ বিভিন্ন এলাকায় জমেছে হাঁটুসমান জল। কোথাও কোথাও রাস্তা ও ফুটপাত একাকার হয়ে গিয়েছে। জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন পথচারী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি। একাধিক রাস্তায় যান চলাচলও ধীর হয়ে পড়েছে। অফিসের ব্যস্ত সময় জল জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। শহরের বিভিন্ন নিচু এলাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টাতেও কলকাতা, আশপাশের এলাকায় বৃষ্টির দাপট থাকতে পারে। ফলে নতুন করে আরও জল জমার আশঙ্কায় রয়েছে কলকাতাবাসী।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের