নিজস্ব প্রতিনিধি , মালদহ - চুরি গেল গ্রামের একমাত্র জলের পাম্পের মোটর। শুক্রবার সকালে গ্রামের বাসিন্দারা জল আনতে এসে দেখেন পাম্পের মোটর উধাও। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। জলের সমস্যায় ভুগছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রের খবর , ওই মোটরই ছিল প্রায় ৩০ থেকে ৪০ টি পরিবারের জলের উৎস। মোটর চুরি হওয়ায় গ্রামের প্রায় বেশিরভাগ মানুষ সমস্যায় পড়েছেন। ইতিমধ্যে হবিবপুর থানায় খবর দেওয়া হয়েছে। কে বা কারা রয়েছে এই চুরির পিছনে তা পুলিশ খতিয়ে দেখছে। এলাকাবাসীর দাবি , দ্রুত মোটর পুনঃস্থাপন করা হোক। দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
গ্রাম পঞ্চায়েত সদস্যা লতিকা সিংহ জানিয়েছেন, " এলাকার একমাত্র জলের পাম্প এটি। এত জনবসতিপূর্ণ অঞ্চলে কীভাবে এই ধরনের চুরি হতে পারে তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। আমি চাই দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক।”
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের