নিজস্ব প্রতিনিধি , হাওড়া - তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছেন উলুবেড়িয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, গত চারদিন ধরে পাইপ লাইনে পরিষ্কার জল আসছে না। একাধিকবার পুরসভাকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বালতি হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের দাবি, প্রায় একশোর বেশি পরিবার এই জল সমস্যার কারণে ভোগান্তির মধ্যে রয়েছে। পুরসভার পক্ষ থেকে একটি জলের গাড়ি পাঠানো হলেও তা পর্যাপ্ত নয়। পানীয় জলের জন্য প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বিষয়টি কাউন্সিলরকে জানানো হলেও দ্রুত সমাধান হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে বালতি হাতে উলুবেড়িয়া শ্যামপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। প্রায় আধঘণ্টা ধরে চলা অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।
যদিও কাউন্সিলর তানভি নিজাম মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সমস্যার কথা জানার পরই পুরসভার জল বিভাগকে খবর দেওয়া হয়। আর পাইপ লাইনের মেরামতির কাজও শুরু হয়। তবে সরকারি ছুটির কারণে কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এবার দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে পুরসভা।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের