69b3c5525939a_IMG-20260313-WA0143
মার্চ ১৩, ২০২৬ দুপুর ০১:৩৬ IST

ঝাণ্ডা লাগানো নিয়ে বচসা , বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে তল্লাশি , পুলিশি সন্ত্রাসের অভিযোগ অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের মুখে ফের বিজেপি - তৃণমূল সংঘর্ষ। ঝাণ্ডা লাগানো নিয়ে দুই দলের মধ্যে চরম হাতাহাতি হওয়ায় বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি , বিজেপির ওপর ষড়যন্ত্র করছে শাসক শিবির।

বিজেপির মন্ডল সভাপতি অমিত চৌবের বাড়িতে গিয়ে পরিবারকে আশ্বস্ত করেন অর্জুন সিং। তিনি বলেছেন , "অমিত চৌবের সঙ্গে ধীরাজ ঝা সহ কিছু বিজেপি কর্মীরা দলের ঝাণ্ডা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এসে ঝামেলা শুরু করে। হাতাহাতিতে পরিণত হলে পুলিশ এসে কোনো কারণ ছাড়াই তৃণমূলের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। এরপর বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে তল্লাশি চালায়। মানে এই প্রথমবার দেখছি এমন ঘটনায় তল্লাশি। এরপর তৃণমূলের ওই দুজন হাসপাতালের সামনে গিয়ে ওষুধ খাবেনা বলে অনশন করেন। কিছু হলে তো ওষুধ খাবেন। তার মানেই বুঝতে পারছেন যে ওদের কিছুই হয়নি।"

বিজেপি নেতা আরও বলেন , "খুনোখুনি , ধর্ষণ , মারার হুমকি , ডাকাতি এইসব হচ্ছে তখন পুলিশের পাত্তা পাওয়া যায়না। সামান্য ধাক্কাধাক্কির জন্য পুলিশ কোর্ট অবধি চলে গেছে। ওয়ারেন্ট ইস্যু করেছ। ভাবুন ষড়যন্ত্র কোন আকার নিয়েছে। আবার ধারায় মামলা করা হয়েছে। কোনো কারণ ছাড়া মন্ডল সভাপতির বাড়িতে হামলা চালাচ্ছে। তার পরিবারকে হুমকি দিচ্ছে। আমাদের উকিল জিজ্ঞেস করেছে কোন ধারায় কেন মামলা হল? কিন্তু উত্তর নেই। এত নোংরা রাজনীতি ওরা শুরু করেছে যে বলার কিছু নেই।"

উল্লেখ্য , গত ৭ ই মার্চ হালিশহর পুরসভার হাজিনগর এলাকায় বিজেপির ঝাণ্ডা বাধাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে। সেখান থেকে ধাক্কাধাক্কিও হয়। ঘটনায় তৃণমূলের হিন্দি প্রকোষ্টের নেতা হংসরাজ সিং-সহ এক তৃণমূল কর্মী আহতের অভিযোগ ওঠে। এরপর বিজেপির মন্ডল-৪ এর সভাপতি অমিত চৌবে ও শ্রমিক নেতা ধীরাজ ঝা-র নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। এরপর মন্ডল সভাপতির বাড়িতে পুলিশের তল্লাশি চালানো হয়। এই ঘটনারই প্রতিবাদ জানান অর্জুন সিং।

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের