নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু - ‘জেন জি’-র বিপ্লবে যেমন নেপালের পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন পুড়ে ছাই হয়ে গিয়েছে, তেমনই আগুনে পুড়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। ভস্মীভূত হয়ে গিয়েছে ৬২ হাজার নথি। সোমবার সকালে পোড়া সুপ্রিম কোর্টের সামনে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হয়েছে। তাঁবুর উপরে লেখা হয়েছে ‘সুপ্রিম কোর্ট নেপাল’।
নেপালের সুপ্রিম কোর্টে হামলার তীব্র নিন্দা করেন প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত। পাশাপাশি তিনি বলেন, “যে কোনও পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।“ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পূর্ণমান শাক্য জানান, “সর্বোচ্চ আদালতের মূল ভবনে আগুন লাগানোর জেরে নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৬২ হাজার মামলার নথি। নেপালের বিচারব্যবস্থার বহু অমূল্য নথি আর কখনও পুনরুদ্ধার করা সম্ভব হবে না।“
উল্লেখ্য, ২০২২ সালে শ্রীলঙ্কা, ২০২৪-এ বাংলাদেশ। ২০২৫-এ নেপালও, একই পথে হেঁটেছে। নেপালে পতন হয়েছে কেপি শর্মা ওলির সরকার। নেপালের কুর্সিতে বসেছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। দ্বন্দ্ব মিটিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপরেই আস্থা রেখেছে ‘জেন জি’। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েছিলেন সুশীলা কারকি। এবার প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাসের পাতায় নাম তুললেন তিনি।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের