নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জীবিকা সঙ্কটের আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকেরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আর তাদের অভিযোগ মানার দাবিতে রাস্তায় নামল চালক সংগঠন, যার জেরে শহরে তৈরি হল আন্দোলনের আবহ। রামপুরহাটের সমস্ত টোটো চালকরা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ টোটো বন্ধের ডাক দিলেন।
স্থানীয় সূত্রের খবর , শনিবার সকাল এগারোটা নাগাদ রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে টোটো চালকরা একত্রে শহর পরিক্রমা করে পাঁচ মাথার মোড় হয়ে এসডি অফিসের সামনে এসে বিক্ষোভে সামিল হন। টোটো চালকরা ৭ দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলন করেন। এরপর টোটো চালকদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। তাদের অভিযোগ রাজ্যের পরিবহন দফতরের গত ৮ই অক্টোবরের নির্দেশিকা কার্যকর হলে সাধারণ মানুষের চলাচল আর টোটো চালকদের জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে।
এক টোটো চালক জানিয়েছেন, "ওই নির্দেশিকা বাতিল না হলে আগামী ২৩ ডিসেম্বর রামপুরহাট শহরে সম্পূর্ণ টোটো ধর্মঘট পালন করা হবে। পরিবহন দফতরের যে নির্দেশিকা জারি হয়েছে তা কার্যকর হলে আমাদের রুটি-রুজি একেবারে বন্ধ হয়ে যাবে। আমরা দিনের পর দিন টোটো চালিয়ে সংসার চালাই।এই সিদ্ধান্তে শুধু আমরা নয় সাধারণ মানুষও সমস্যায় পড়বেন। এছাড়া আমরা চাই টোটোর রেজিস্ট্রেশন কোনও শোরুম বা দালালের মাধ্যমে না হয়ে যেন সরাসরি ও স্বচ্ছভাবে হয়।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের