নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফল ঘোষণার দিন ফেসবুক লাইভে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন তিনি। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দেওয়ার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তিনি কটাক্ষ করে বলেন, “চকোলেট ইটালির প্রধানমন্ত্রীকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকোলেট খায়।”
ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে শুভেন্দু অধিকারীদের জেতাতে সাহায্য করেছে। তাঁর বলেছেন , বাংলাকে জোর করে লুট করা হয়েছে। বাংলার বিধানসভা ভোটে তৃণমূলকে “জোর করে হারানো হয়েছে” বলেও দাবি করেন তিনি।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশের অর্থনীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন “দেশের মানুষ কষ্টে, আর আপনি বিদেশে ঘুরে চকোলেট দিচ্ছেন!” রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের দাম ভোটের পর ফের বাড়ায় কেন্দ্রকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূলনেত্রী।
প্রসঙ্গত, গত সপ্তাহে পাঁচ দেশের সফরের শেষ পর্যায়ে রোমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ‘মেলোডি’ নিয়ে চর্চা শুরু হয়। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তিনি নিয়মিত সমাজমাধ্যমে লাইভে এসে মানুষের সমস্যা ও বিজেপি বিরোধী বার্তা তুলে ধরবেন।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের