নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – আগামী ৯ এপ্রিল এক দফায় অসমে বিধানসভা নির্বাচন। ভোট হবে ১২৬ টি বিধানসভা কেন্দ্রে। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। অসমের ইস্তেহার অর্থাৎ, যার আনুষ্ঠানিক নাম ‘সংকল্প পত্র’ প্রকাশ করল বিজেপি। ইস্তেহারে লাভ-ভূমি জেহাদ থেকে অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ করেছে গেরুয়া শিবির।
এদিন অসমবাসীকে ৩১ টি প্রতিশ্রুতি দেওয়া ইস্তেহার প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ। অহমিয়া জনতার ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য আইনগত সুরক্ষা, ষষ্ঠ তফসিল ও উপজাতীয় এলাকা ব্যতীত জাতিগত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে ইউসিসি বাস্তবায়ন, অভিন্ন দেওয়নি বিধি লাগু, ‘লাভ জেহাদ’ ও ‘ভূমি জেহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন আনা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া ইস্তেহারে রয়েছে ‘সত্র’, ‘নামঘর’, ‘দেবালয়’ এবং অন্যান্য উপাসনালয়ের বেদখল হওয়া জমিগুলো মুক্ত, রাজ্যের উন্নয়নে ‘অসম গতি শক্তি মাস্টার প্ল্যান’ বাস্তবায়িত, ভারতের পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে অসমকে প্রতিষ্ঠা দিতে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, অসমকে বন্যামুক্ত করতে ১৮,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগে ‘বাধ মুক্ত অসম মিশন’ চালু, ২ লক্ষ সরকারি চাকরি, প্রত্যেক জেলায় একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা, মহিলাদের ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের