নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - তৃণমূল নেতা বিনোদ নোনিয়ার কার্যালয়ে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালালো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় পুরো নির্মাণ। অভিযানের সময় কার্যালয়ের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্রও বাজেয়াপ্ত করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ইসিএল সূত্রে জানা গেছে, সংস্থার জমিতে অবৈধভাবে নির্মিত ওই স্থাপনা উচ্ছেদের উদ্দেশ্যে বিপুল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারা। পরে জেসিবি মেশিনের সাহায্যে সম্পূর্ণ কাঠামোটি ভেঙে ফেলা হয়। অভিযানের সময় চাপুই কোলিয়ারির এইচআর সোমু তিওয়ারি এবং রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন। কার্যালয়ের ভিতরে থাকা সোফা, টেবিল, চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়। স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রুইদাসের দাবি, ওই কার্যালয়টি তৃণমূল নেতা বিনোদ নোনিয়ার সঙ্গে যুক্ত ছিল। তবে এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ঘটনা প্রসঙ্গে জামুড়িয়ার প্রাক্তন এসসি মোর্চা প্রেসিডেন্ট সঞ্জীব দাস বলেন,' তৃণমূল নেতা বিনোদ নোনিয়া বহুদিন ধরে এই জায়গা দখল করে পার্টি অফিস করে রেখেছিল। এটা ইসিএলের জায়গা। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ওরা সিদ্ধান্ত নিয়েছে নিজেদের জায়গা ক্লিয়ার করবে। মেয়ে পাচার থেকে শুরু করে বালি, কয়লা সহ যাবতীয় খারাপ কাজ এখানে হতো'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের