নিজস্ব প্রতিনিধি, তেহরান – ১ মাসের বেশি সময় ধরে চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরানের সঙ্গে আলোচনার দাবি ট্রাম্প জানালেও তা নস্যাৎ করে তেহরান। সম্প্রতি যুদ্ধে ইতি টানার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করলেন ইরানের ব্রিগেডিয়ান।
ট্রাম্পকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল সঈদ মাজিদ মুসাভি আমেরিকাকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, “ইরানকে নয়, মার্কিন সেনাকেই কবরে পাঠিয়েছেন আপনি। যে দেশটাকে আপনি প্রস্তরযুগে পাঠাতে চেয়েছিলেন। হলিউডি ছবি আপনার ভাবনাচিন্তাকে গুলিয়ে দিয়েছে। তাই আপনাদের ২৫০ বছরের ইতিহাস নিয়ে ৬ হাজার বছরের এক সভ্যতাকে হুমকি দিচ্ছেন। আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম বিষয়ক আপনাদের গোয়েন্দা তথ্য অসম্পূর্ণ। আমাদের বিশাল কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিস্যু জানেন না।“
উল্লেখ্য, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনও চুক্তি করারও প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি আমরা ওখান থেকে চলে আসব। আর দু-সপ্তাহ, দুই বা বড়জোর তিন।“ মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর বিশেষজ্ঞমহলের দাবি, এবার হয়তো যুদ্ধে ইতি টানতে চলেছেন ট্রাম্প।
গত রবিবার ‘এয়ার ফোর্স ওয়ান’ (মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান)-এ সাংবাদিকদের ট্রাম্প জানান, “হ্যাঁ ইরান প্রস্তাবগুলি নিয়ে যোগাযোগ করেছে। ওরা আমাদের দাবিগুলির বেশির ভাগই মেনে নিয়েছে। আর মানবে না-ই বা কেন? আমরা যা চিন্তাভাবনা করছি, তার সঙ্গে ওরাও (ইরান) সহমত। আমরা ১৫ টি বিষয়ের কথা বলেছিলাম। মূলত ওই বিষয়গুলি ছাড়াও আমরা আরও কয়েকটি বিষয়ে ওদের কাছে প্রস্তাব দেব।“
ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে। তার পরে এই ৩১ দিনে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। প্রস্তাব মেনে নেওয়া তো দূরের কথা। তবে পাকিস্তান সহ কিছু মধ্যস্থতাকারী দেশের পক্ষ থেকে আমাদের কাছে আলোচনার অনুরোধ এবং কিছু প্রস্তাব পাঠানো হয়েছে।“ ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, “এখন আত্মরক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার।“
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের