নিজস্ব প্রতিনিধি, তেহরান - আমেরিকা এবং ইরানের সম্পর্কে তিক্ততা চরমে। আমেরিকার ‘ভালো বন্ধু’ ইজরায়েল। আমেরিকার সঙ্গে টানাপড়েনের মাঝেই ইরানের ৩০ টির বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। বাদ যায়নি স্কুলও। ইরানের স্কুলে হামলায় মৃত্যু হয়েছে ২৪ জন পড়ুয়ার।
সূত্রের খবর, ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েল। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। এর জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। এর আগে জানানো হয়েছিল, মিনাব শহরের বিদ্যালয় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন।
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। তেহরানের উত্তর এবং পূর্বেও মুহুর্মুহু বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে বসবাস করেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। তবে সেই মুহূর্তে সেখানে ছিলেন না তিনি। বিপদ আঁচ করে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
২০২৫ সালে সংঘাতে জড়িয়েছিল ইরান এবং ইজরায়েল। প্রায় ১২ দিন ধরে চলে সেই সংঘাত। তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দাবি করে ইজরায়েল। এরপরই ‘আত্মরক্ষার্থে’ হামলা চালায় ইজরায়েলি সেনা। অন্যদিকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকাও।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের