নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - চিন সফর শেষ করে দেশে ফিরেই ইরান প্রসঙ্গে নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সমঝোতা না করলে ইরানের অত্যন্ত খারাপ সময় আসতে চলেছে। এমনকি, সমঝোতার ক্ষেত্রে তেহরানের নিজেদের স্বার্থের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের এই নতুন হুঙ্কারে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ফের বড় ধরনের সংঘাতের মেঘ ঘনীভূত হতে শুরু করেছে।
সূত্রের খবর, বেজিংয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে মেগা বৈঠক শেষ করে ওয়াশিংটনে ফেরার পর ফ্রান্সের সংবাদমাধ্যম ‘বিএফএমটিভি’-কে দেওয়া একটি সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। চিনের মাটিতে জিনপিঙের সঙ্গে বৈঠক চলাকালীন ইরান ও হরমুজ প্রণালীর সংকট নিয়ে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধানসূত্র মেলেনি।
ট্রাম্প আরও জানান, ইরান সম্প্রতি যে সমঝোতার প্রস্তাব হোয়াইট হাউসে পাঠিয়েছিল, তার প্রথম লাইন পড়েই তিনি তা ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ, সেই শর্ত আমেরিকার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে পেন্টাগন সূত্রে খবর, গত মাসে সংঘর্ষবিরতি ঘোষণা হলেও বর্তমানে সমঝোতা প্রক্রিয়া সম্পূর্ণ ভেস্তে গিয়েছে। ওয়াশিংটন থেকে সবুজ সংকেত মিললেই পশ্চিম এশিয়ায় ইরানকে লক্ষ্য করে ফের হামলা শুরু করতে প্রস্তুত হয়ে রয়েছে মার্কিন ও ইজরায়েলি বাহিনী।
এই আবহে ফরাসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা আসন্ন কি না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে যদি ওরা আমাদের শর্তে সমঝোতা না করে, তবে ওদের খুব খারাপ সময় দেখতে হবে। সমঝোতা-চুক্তি করার ক্ষেত্রে ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে'। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি অবশ্য দাবি করেছেন যে, যুদ্ধবিরতি ও সমঝোতার বিষয়ে পরস্পরবিরোধী ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন, যার কারণে ইরানি নেতৃত্বের মনে গভীর সংশয় তৈরি হয়েছে।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের