নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - প্রায় ৩ সপ্তাহের দিকে এগোচ্ছে ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ। যুদ্ধ থামার বদলে আরও বেড়ে যাচ্ছে। ইরানের গ্যাসের ভাণ্ডারে হামলা চালিয়েছে ইজরায়েল। পাল্টা কাতারে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর জেরে বিশ্বজুড়ে গ্যাসের সঙ্কট। এই আবহে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, “আমি ওর (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি। স্পষ্ট জানিয়েছি, শক্তিসম্পদের উপর হামলা করবেন না। উনিও আর হামলা করবেন না। নেতানিয়াহুর সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রীর কোনও আচরণ যদি আমার পছন্দ না হয়, তাহলে আগামী দিনে নেতানিয়াহু সেই কাজটি করবেন না।“
উল্লেখ্য, কাতারের রাস লাফরান শিল্পতালুকে থাকা প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই ঘাঁটি থেকে বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করা হয়। ইরানি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ঘাঁটি। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যেই বিশেষ দল নিযুক্ত করেছে কাতার।
কাতারের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এলএনজি রফতানি কেন্দ্র লক্ষ্য করে পাঁচটি মিসাইল ছুঁড়েছিল ইরান। এর মধ্যে ৪ টি প্রতিহত করা হয়। ১ টি আছড়ে পড়ে গ্যাসের ঘাঁটিতে। সাধারণ নাগরিক, গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গার ওপর হামলা চালিয়ে সমস্ত লক্ষ্মণরেখা পেরিয়ে গিয়েছে ইরান। অন্যদিকে কাতারে গ্যাসের ঘাঁটিতে ফের ইরান হামলা চালালে কঠোর পদক্ষেপ করবে আমেরিকা। এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের