নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এই আবহে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। শুক্রবার ভোরে ইরাকে ভেঙে পড়ে মার্কিন যুদ্ধবিমান ‘কেসি-১৩৫’। যুদ্ধবিমানের মধ্যে ৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা। হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরানি মদতপুষ্ট এক ইসলামিক গোষ্ঠী।
মার্কিন সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার দুটি বিমান ‘অপারেশন এপিক ফিউরি’ (ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের নাম)-র কাজে ইরাকের আকাশপথ ব্যবহার করছিল। তার মধ্যে একটি বিমান ভেঙে পড়েছে ইরাকে। অপর বিমানটি নিরাপদে ল্যান্ড করেছে। ভেঙে পড়ার খবর স্বীকার করলেও গুলি চালানোর বিষয়ে কিছু জানায়নি মার্কিন সেনা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনার এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধবিমান ভেঙেছে। তবে সেটা কোনও হামলার কারণে নয়।
ইরানের মদতপুষ্ট গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের তরফে জানানো হয়েছে, মার্কিন যুদ্ধবিমান কেসি ১৩৫ গুলি করে নামিয়েছে তারা। ইরাকের সার্বভৌমত্ব এবং আকাশসীমার নিরাপত্তা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ। ‘কেসি-১৩৫’ যুদ্ধবিমানে ৩ জন করে কর্মী থাকেন। কিন্তু এই ক্ষেত্রে কেন ৫ জন ছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, মার্কিন সংস্থা বোয়িং ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে তৈরি করেছিল কেসি-১৩৫ বিমান। আমেরিকার যুদ্ধবিমানগুলি দীর্ঘ পথ পাড়ি দিলে এই বিমানগুলি মাঝ-আকাশে জ্বালানি সরবরাহ করে।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...