নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধের খেলায় মশগুল ইরান, আমেরিকা ও ইজরায়েল। ক্ষয়ক্ষতি বা প্রাণহানি নিয়ে এতটুকু চিন্তিত নয় কোনও দেশই। মুহুর্মুহু ড্রোন, মিসাইল হামলা চলছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে পুড়ছে গোটা বিশ্ব। ইরান যুদ্ধের জন্য মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একটি বৈঠকে ট্রাম্প বলেন, “পিট, আমার মনে হয় তুমিই হামলার কথা প্রথম বলেছিলে। ইরানের হাতে পরমাণু অস্ত্র এসে যাবে, সেটা তুমি মোটেই চাওনি। তাই সকলের আগে তুমি বলেছিলে, ইরানে হামলা চালানো হোক।“ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। মধ্যপ্রাচ্যের রাতের আকাশে আচমকা জ্বলে উঠছে আলো। সেই আলো হল বিস্ফোরণের। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...