নিজস্ব প্রতিনিধি, কলকাতা - স্বপ্নপূরণের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন কাঁথির অঙ্কিতা প্রধান। ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার সেরা ১০ জনের মধ্যে রয়েছেন তিনি। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পাসপোর্ট। এই আবহে তাঁর কাছে ‘দেবদূত’-এর মতো উদয় হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ দিনে পাসপোর্ট সমস্যা দূর করলেন তিনি।
পূর্ব মেদিনীপুরের নাবালিকা অঙ্কিতা একা শুটিংয়ের জন্য দুবাই যেতে পারবে না। তাই তাঁর মাকে নিয়ে যেতে চাইছিল সে। সেই অনুযায়ী তাঁর মায়ের পাসপোর্টের আবেদন জানায় অঙ্কিতা। কিন্তু সেখানেই যত সমস্যা। কোনও জটিলতার জেরে অঙ্কিতার মায়ের পাসপোর্ট আসেনি। ৩ দিনের মধ্যে সেই পাসপোর্ট জমা দিতে না পারলে সর্বভারতীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হতো অঙ্কিতাকে।
এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে সাহায্য চান অঙ্কিতার পরিবার। ব্যস, এতেই সব সমস্যার সমাধান। বিষয়টি জানার পর নিজেই হস্তক্ষেপ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই শনিবার পাসপোর্ট পেয়ে যান অঙ্কিতার মা। কার্যত অসধ্য সাধন করায় অভিষেককে ধন্যবাদ জানিয়েছে অঙ্কিতা ও তার পরিবার।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের