নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারত এবং ইজরায়েল। একে অপরের পরম বন্ধু হিসেবে পরিচিত বিশ্বের দরবারে। বুধবার সকালে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের ইজরায়েল সফর করবেন মোদি। প্রিয় বন্ধু তথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে তাঁর এই সফর। একগুচ্ছ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।
ইজরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মোদি বলেন, “ভারত ও ইজরায়েলের মধ্যে একটি দৃঢ় ও বহুমাত্রিক কৌশলগত পার্টনারশিপ রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বিকশিত ও সুদৃঢ় হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, জল ব্যবস্থাপনা, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছি। এ ছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও কিছু বিষয়েও আমরা আলোচনা করব।“
২০১৭ সালের পর ইজরায়েল সফর মোদির। এই নিয়ে তাঁর এটা ২ বার ইজরায়েল সফর। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তা বাতিল হয়ে গিয়েছিল। এরপর ৯ সেপ্টেম্বর একদিনের জন্য় ভারত সফরের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল। এবারও এর অন্যথা হল না। দিল্লিতে বিস্ফোরণের জেরে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত নেতানিয়াহু। তাই বাতিল করেছেন ভারত সফর। ২০১৮ সালে শেষবার ভারত সফরে এসেছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের