নিজস্ব প্রতিনিধি, বেইরুট - যুদ্ধের দাবানল পশ্চিম এশিয়ায়। ইরান, আমেরিকা, ইজরায়েল মেতেছে যুদ্ধের খেলায়। এরপর মাঝে আবার ইজরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার মধ্যে চরমে সংঘাত। লেবাননে ঘরছাড়া ৫ লক্ষেরও বেশি মানুষ। সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানিয়েছেন লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ।
সাংবাদিক বৈঠকে লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ জানিয়েছেন, “মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটে রেজিস্টার করা ঘরছাড়া মানুষের সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার। সরকারি আশ্রয়কেন্দ্রে রয়েছেন এর মধ্যে ১ লক্ষ ১৭ হাজার ২২৮ জন। লেবাননে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর দ্রুত বাড়ছে সংখ্যা।“ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এর মধ্যে ৮৩ জন শিশু, ৪২ জন মহিলা এবং ৯ জন উদ্ধারকর্মী।
উল্লেখ্য, ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলে হামলা চালায় বন্ধু হিজবুল্লা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইরান সমর্থিত। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে ইজরায়েলকে নিশানা করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হিজবুল্লা। সোমবার ভোরে লেবাননের রাজধানী বেইরুটের একাধিক অঞ্চলে বোমা ফেলে ইজরায়েল। ইজরায়েল সেনার দাবি, বেইরুটে মৃত্যু হয়েছে হিজবুল্লার কয়েক জন শীর্ষ নেতৃত্বের। লেবাননে হামলার জন্য হিজবুল্লার পদক্ষেপকে দায়ী করেছে ইজরায়েল।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের