নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দুর্ভোগের দিন শেষ। স্বাধীনতার ৭৮ বছর পর গ্রামে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। গাড়ি তো দূর , প্রসূতিদের জন্য অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত দুস্কর হয়ে গেছিলো। দেশ স্বাধীনের এতো বছর পরেও কোনো সরকার নজর দেয়নি এই এলাকার রাস্তার ওপর। কিন্তু এই প্রথম বার পথশ্রী প্রকল্পের দ্বারা নজির গড়লেন তৃণমূল সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই দেড় কিলোমিটার রাস্তার জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , বাঁকুড়ার কমলা শায়ের গ্রাম থেকে নারায়নপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে রাস্তা ছিল খুব খারাপ। বহু সরকার এসেছে, গেছে, ভোটে জয়ী হলে রাস্তা সংস্করণের প্রতিস্তুতি দিয়েও কোনো কাজ করেনি। কিন্তু এই প্রথমবার গ্রামের রাস্তা সংস্করণে উদ্যোগ নিলো তৃণমূল সরকার। ফিতে কেটে রাস্তা শুভ সূচনা করলেন গ্রাম প্রধান। অবশেষে কমলা শায়ের, শালপাড়া, বাদ্যকর পাড়া, নারায়নপুর সহ চার থেকে পাঁচটি গ্রামের মানুষের মুখে হাসি ফুটলো।
বর্ষার সময় অ্যাম্বুলেন্স আসে না, প্রসুতি মায়েদের, মুমূর্ষ রোগীদের এলাকা থেকে পাঁজাকোলা করে নারায়নপুর নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলতে হতো। এলাকায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বর্ষায় রাস্তা পেরোতে গিয়ে কাদায় পরে যেত। কৃষকদের উৎপাদিত দ্রব্য বাজারে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হতো। অবশেষে শেষ হলো দুঃখের দিন। নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফিতে কেটে এই কংক্রিটের রাস্তার শুভ সূচনা করে।

নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী মিদ্দ্যা রাস্তার উদ্বোধন করেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছেন ," আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। পথশ্রী প্রকল্পটি আজ কার্যকর হলো। কমলা শায়ের থেকে নারায়নপুর , প্রায় দেড় কিলোমিটার জুড়ে রাস্তা সংস্করণ শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা ভীষণ অসুবিধা ভোগ করতো। আজ এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে ।"

এলাকার বাসিন্দা চন্ডি রায় জানিয়েছেন ," গ্রামে মাটির রাস্তা থাকায় সাধারণ মানুষের যাতায়াতের খুব সমস্যা হতো। আমাদের গ্রামের মহিলারা প্রসবের সময় খুব কষ্ট পেত। মানুষজন সাইকেল নিয়ে যেতে গিয়ে পরে গিয়ে দুর্ঘটনা ঘটতো। এই প্রথমবার রাজ্য সরকার আমাদের কথা ভাবলেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো ।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের