নিজস্ব প্রতিনিধি , তেহরান - আমেরিকা - ইজরায়েলের হানায় ডেডলাইনের মাঝেই ইরানের গোয়েন্দা প্রধানের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতির আশঙ্কার মাঝে ইরানের আরও এই শীর্ষ কর্তার চলে যাওয়ায় পরিস্থিতি ফের জটিল হয়েছে। আপাতত সংঘর্ষ বিরতি বিশ বাঁও জলে। হরমুজ খোলা নিয়ে ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এবার ইরানের তরফে আমেরিকাকে সরাসরি জানিয়ে দেওয়া হল , হরমুজ আর আগের অবস্থায় কোনোভাবেই ফিরবেনা।
ইরান যে এই যুদ্ধে মাথা নোয়াতে নারাজ তা আগেই বুঝিয়ে দিয়েছিল। তবে বারবার ট্রাম্পের হুমকির পর কোনোভাবেই যাতে তাদের দুর্বল না ভাবা হয় তাই পাল্টা উত্তর দিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে ইরান। এবার হরমুজ নিয়ে ইরানের নৌসেনার তরফে জানানো হয়েছে , "এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের ওপর বিদেশি আধিপত্যের যুগ নিশ্চিতভাবেই শেষ হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী আর আগের অবস্থায় কখনওই ফিরবে না। বিশেষ করে আমেরিকা ও ইজরায়েলের জন্য।"
উল্লেখ্য , হরমুজ না খুললে ইরানে মারণ হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। পাল্টা ইরানের তরফে মার্কিন প্রেসিডেন্টকে নির্বোধ বলে কটাক্ষ করা হয়েছে।অশ্লীল ভাষা প্রয়োগ করে তিনি লেখেন, ‘প্রণালীটা খুলে দে…, নইলে তোদের নরকে ঠাঁই হবে। আল্লাহকে ডাক।' হরমুজ নিয়ে ট্রাম্পের আক্ষেপ শেষ না হলেও তাদের বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক জাহাজ ভারতে আসছে। বন্ধু ভারতের জন্য হরমুজ যে সবসময় খোলা তা আগেই জানিয়ে দিয়েছে ইরান।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের