নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভাইফোঁটার দিনে ঘরবাড়িতে আনন্দের ছোঁয়া থাকে। কিন্তু যারা অনাথ, তাদের জন্য এই দিনটা কেমন যায়? হরিপাল থানার পুলিশ ঠিক সেই শূন্যতা পূরণ করলেন। “বাংলার মাটি, বাংলার জল, বাঙলার বায়ু, বাঙলার ফল - পুণ্য হোক, হে ভগবান।” রবিকরপাতে ভাতৃ দ্বীতিয়ার বিশেষ দিনে বাজলো মঙ্গল শঙ্খ, দীপের আলোয় আলোকিত হলো চারপাশ।

সূত্রের খবর, উৎসবটি অনুষ্ঠিত হয় বাগন্দা জনকল্যাণ প্রচার কেন্দ্র -তে, যা জঙ্গিপাড়া পি .এস . এর আওতায়। এখানে প্রায় ১৭০ জন অনাথ শিশুর বসবাস ।

হরিপাল থানার পুলিশ সদস্য অরূপ মণ্ডলের উদ্যোগে শিশুরা এই আনন্দের অংশীদার হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএস.পি (এইচকিউ ), এসডিপিও , ছড়িতলা স্যার এবং সি .আই টিকেআর স্যার , পাশাপাশি পুলিশ পরিবারের সদস্যরাও ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যরা শিশুদের হাতে ফোঁটা দিলেন, বিভিন্ন উপহার দিয়ে ভালোবাসার পরিচয় দিলেন। তারা জানল যে তারা একা নয়, তাদের অভিভাবক পুলিশ।

এই মিলন উৎসব শিশুদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে।পুলিশের এই উদ্যোগ শুধু ভালোবাসার প্রতীক নয়, অনাথ শিশুদের জীবনে আশার আলো জ্বালানোর পথ দেখিয়েছে। ভাইফোঁটার দীপের মতোই হরিপাল থানা আজ সমাজে ভালোবাসা এবং মানবিকতার আলোকবর্তিকা হয়ে উঠেছে।

পুলিশ পরিবারের এক সদস্য জানান , “ এটাও আমাদের একটা পরিবার, আজ এখানে একটা দিন এই মানুষগুলোর সঙ্গে কাটাতে পেরে আরও ভালো লাগছে।”

হরিপাল থানার পুলিশ আধিকারিকদের পরিবারের আরেক সদস্যা মুনমুন মণ্ডল জানান, “ আমাদের এই ৫০ বছর বয়সে যা জীবন কাটিয়েছি এখন মনে হচ্ছে মাসে অন্তত একটিবার এদের কাছে এলে আমরাও খুশি হব ওরাও ভালো থাকবে। এখানে আজকে আসতে পেরে ধন্য।”

ডিএসপি জানান, “ ভাইফোটায় এমন উদ্যোগ সত্যি প্রসংশনীয়। পুলিশ কর্মীদের এই চিন্তাভাবনা আরও এগিয়ে যাক। তবে এখানে এবছর আমার প্রথম আসা। সবার সঙ্গে পরিচিত হয় অনেক ভালো লাগছে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের