নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোরের প্রবল বৃষ্টি আর বজ্রপাতের মাঝেই ভয়াবহ বিপর্যয় হল হলদিয়া পেট্রোকেমিক্যালে। ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণের আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করল বিস্তীর্ণ এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। গোটা শিল্পাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান।
মঙ্গলবার ভোরে প্রবল বৃষ্টি ও একাধিক বজ্রপাতের মধ্যেই হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ন্যাপথা পাইপলাইন থেকে লিকেজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই পাইপলাইনে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের মতো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আশেপাশের কয়েকটি বাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার সময় কারখানার কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসার সময় অনেকেই আগুনে দগ্ধ হন।
আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৫ জন সহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হলদিয়াতেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব প্রশাসন নেবে বলে আশ্বাস দেন। প্রাথমিকভাবে দমকলের অনুমান, বজ্রপাতের জেরেই পাইপলাইনে আগুন লেগে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ, দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের