নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সম্প্রতি ঠাকুরবাড়ির ভাই- ভাই দ্বন্দ্ব সামনে এসেছে। ফের একবার শাসক দলের নিশানায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর এবার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শান্তনুর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, সম্প্রতি শান্তনু বনাম সুব্রত সংঘাতে নিয়ে ঠাকুরবাড়ির অন্দরে বেশ টানা পোড়েন লক্ষ্য করা যায়। আর এবার খোদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল। বনগাঁর স্থানীয় তৃণমূল পুর প্রধান গোপাল শেঠ বিজেপি সাংসদের বিরুদ্ধে সিএএ ক্যাম্প থেকে টাকা নিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, ২০-২৫ হাজার টাকা নিয়ে দেওয়া হচ্ছে হিন্দুত্বের শংসাপত্র। এমনকি ২০০২ সালের পর বাংলায় আসা বহু মানুষও পাচ্ছেন এই সার্টিফিকেট। শুধু এখানেই থেমে থাকেননি, এই অভিযোগের ভিত্তিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন গোপাল।
যদিও, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের স্পষ্ট বক্তব্য, পুর প্রধানের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মতুয়া সমাজ ও সংঘের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য নেওয়া হয়েছে। আর যেই কার্ড দেওয়া হচ্ছে তা আমাদের সদস্যপ্রার্থীর কার্ড। আমাদের ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে বনগাঁ তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'এই ধরনের কাজ খুবই অন্যায়। সরকার বললে তারপর CAA ক্যাম্প করে সার্টিফিকেট দেওয়া যায়। এরা নিজেরাই বাড়িতে বসে দিয়ে দিচ্ছে। এই নিয়েই দুই ভাইয়ের ঝামেলা, তাই এসব বিষয়ে আমরা মাথা ঘামাই না। তবে ওখানের চেয়ারম্যান যে প্রতিবাদ করেছে ঠিক করেছেন।'
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...