নিউজ ডেস্ক - হিজাব না পরে কনসার্টে গান গাওয়ার অভিযোগে গায়িকাকে নজিরবিহীন শাস্তি দিল ইরানের আদালত। তাঁর বিদেশযাত্রার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশ্যে শিল্পী হিসেবে পারফর্ম করতে পারবেন না তিনি। এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইরানে নারী স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে।
২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনলাইন কনসার্টের আয়োজন করেছিলেন পারাস্তু আহমাদি। সেখানে তিনি হিজাব ছাড়াই গান পরিবেশন করেন। কালো রঙের স্লিভলেস পোশাক পরে ৪ জন পুরুষ শিল্পীর সঙ্গে মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। অনুষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। কিছুদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে মুক্তি মিললেও তাঁর বিরুদ্ধে কোম প্রদেশের আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়।
পারাস্তু ছাড়াও ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আরও ৮ জন শিল্পীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কোর্টের রায়ে গায়িকাকে ৭৪ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি দেশের বাইরে যেতে পারবেন না। শিল্পী হিসেবে প্রকাশ্যে অনুষ্ঠান করার ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই রায়ের বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করেনি ইরান প্রশাসন।
এই রায়ের পর সরব হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। তাদের দাবি, এমন ঘটনা দেখিয়ে দেয় যে নারীদের অধিকার ও স্বাধীনতা নিয়ে ইরানের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। শুধু হিজাব ছাড়া গান গাওয়ার জন্য এমন কঠোর শাস্তির বিরোধিতা করেছে তারা। একইসঙ্গে কয়েকজন ইরানি আইনজীবীও আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, কোনও মহিলার গান গাওয়া দেশটির প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ নয়। তাই এই রায়কে ঘিরে দেশ-বিদেশে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের