নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দুর্গাপুরে ডাক্তার ছাত্রীর ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের এক মহিলা চিকিৎসকের মৃত্যু। হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত, তারপর মাটিতে লুটিয়ে পড়ে। চিকিৎসকের হঠাৎ মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে।
সূত্রের খবর, ৩০ বছর বয়সী মৃত চিকিৎসক শালিনী দাস কাঁথি মহকুমা হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার দমদমে। কর্মসূত্রে তমলুকে একটি ভাড়া বাড়িতে মার সঙ্গে থাকতেন তিনি। শুক্রবার সকালে শালিনী প্রথমে মহিষাদলের একটি নার্সিংহোম এবং পরে তমলুকের আর এক নার্সিংহোমে যান। এরপর বাড়ি ফিরে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় বেসরকারি হাসপাতাল এবং পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত চিকিৎসকের মায়ের দাবি, শালিনী সকালে একেবারে স্বাভাবিক অবস্থায় ছিলেন। এমনকি যখন সে বাড়ি থেকে বের হয় তার হাতে কোনরকম কোনো স্যালাইন ছিল না। কী কারণে হাসপাতালে গিয়েছিলেন, বা কেন তার হাতে চ্যানেল করা হয়েছিল, তা জানেন না মা।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শালিনী অসুস্থ ছিলেন এবং একটি ইনজেকশন দেওয়া হয়েছিল তাকে। তবে চ্যানেল খুলে দেওয়ার পরে রক্তপাত কীভাবে হল, এবং তাতেই কি মৃত্যু, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মহিলা চিকিৎসকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের