নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সকাল ১১ টা থেকে টানা বিদ্যুৎবিহীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। গরমে চরম ভোগান্তির মুখে পড়েন রোগী, প্রসূতি, সদ্যোজাত শিশুদের পরিবার। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ ছিলনা। তীব্র গরমে সদ্যোজাত শিশু,প্রসূতি,বয়স্ক রোগীরা অসুস্থ বোধ করতে শুরু করেন। মশার উপদ্রবও বেড়ে যায়। পরিস্থিতি সহ্য করতে না পেরে অনেকে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের অভিযোগ ওঠে। কেন এত সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিজনেরা।
ঘটনা প্রসঙ্গে এক রোগীর পরিজন আঙ্গাজ বিবির বক্তব্য,'আমার বোনের সিজার হয়েছে তাই ভর্তি আছে। সকাল থেকে কারেন্ট নেই। এখন বিকেল সাড়ে ৫ টা বেজে যাওয়ার পরেও কারেন্ট আসেনি। আমি ২ টোর সময় বাড়ি যাওয়ার আগে গেটম্যান কে বলাতে বললো, তার লাগাচ্ছে তাই কারেন্ট নেই। এতক্ষন হয়ে যাওয়ার পরেও যদি কাজ না শেষ হয় তাহলে কেন কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি'।
এক বয়স্ক রোগী তুষার সাউয়ের বক্তব্য,'আমি বাড়ি চলে যাচ্ছি। এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। সকাল থেকে কারেন্ট নেই। বহুবার অভিযোগ করেও কিছু লাভ হয়নি। হাসপাতালের ভিতরে থাকলে মরে যাবো'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের