নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - অধিকার আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘিরে তমলুক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। শাসক দলের এই উদ্যোগ জেলা রাজনীতিতে বিজেপির নীতির বিরুদ্ধে নতুন করে প্রতিবাদের সুর জোরালো করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্ত ও SIR ইস্যুতে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। নেতৃত্বের দাবি, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলার রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। সেই প্রেক্ষাপটেই হাঁড়ি, কড়াই ও গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে প্রতীকী আন্দোলনে এদিন পথে নামেন তমলুক সাংগঠনিক জেলা SC, OBC তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

মিছিলটি মানিকতলা এলাকা থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত অগ্রসর হয়। অংশগ্রহণকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাস্তার পরিবেশ। প্রতীকী উপস্থাপনার মাধ্যমে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির চাপের বিষয়টি তুলে ধরা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী তৃপ্তি বর্মন খাঁড়া-সহ সাংগঠনিক জেলার একাধিক নেতা। নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কোনও অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই কর্মসূচি শেষ হয়।
প্রতিবাদ প্রসঙ্গে জেলা সভানেত্রী তৃপ্তি বর্মন খাঁড়া জানান, 'কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের ওপর ক্রমাগত বঞ্চনা চালাচ্ছে। রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। এর পাশাপাশি ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই জনবিরোধী কাজ বন্ধ না হলে আমরা আরও বড় আন্দোলনে নামব'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের