নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার সকালে আগামী অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ হতেই প্রত্যাশার পাহাড় ভেঙে পড়ল বাংলায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দীর্ঘ বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের জন্য কার্যত কোনও উল্লেখযোগ্য ঘোষণা না থাকায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেটকে কটাক্ষ করে তিনি ‘হাম্পটি ডাম্পটি' বাজেট বলে আখ্যা দেন।
কেন্দ্রীয় বাজেট ঘোষণার আগে সাধারণ মানুষের মধ্যে ছিল নানা প্রত্যাশা দাম কমা, কর্মসংস্থান, রাজ্যের প্রাপ্য বরাদ্দ নিয়ে আশার আলো। কিন্তু বাজেট পেশের পর সেই প্রত্যাশা যে পূরণ হয়নি, তা স্পষ্ট করে দিল মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বড় বড় কথা বলা হয়েছে, কিন্তু বাংলার জন্য কিছুই নেই। এত দীর্ঘ বাজেট বক্তব্যে একবারও বাংলার মানুষের কথা ভাবা হয়নি।' মুখ্যমন্ত্রী আরও বলেন, ' শুধু আওয়াজ আছে কিন্তু দিশাহীন বাজেট। ভিশন, মিশন কিছুই নেই এই বাজেটে। মহিলা-কৃষক-গরীব মানুষদের কথা বলাই হয়ন এই বাজেটে। যুবকদের জন্যও কিছু নেই। শিক্ষা ও সুরক্ষা খাতে টাকা কমানো হয়েছে। বাজেট তো নয় একদম মিথ্যের জঞ্জাল। একে নিষ্ফলা বাজেটই বলা হয়।'
কেন্দ্রের বাজেটে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর। তার কথায়, ' বিহার তো এর আগে বাজেট থেকে পেয়েছিল, বাংলা বঞ্চিত হল। দিশাহীন বাজেট, ভোট পাবে না জেনে বাংলাকে বঞ্চিত। শেয়ারবাজের বিরাট ধস নেমেছে। সেনসেক্স প্রায় ১০০০ পয়েন্ট পড়েছে। ফ্রেট করিডরের কথা বলছে, সেটা আমি ২০০৯ সালে বলেছিলাম। এতদিন ধরে সেই প্রকল্প বাস্তবে রূপায়ণ হয়নি।'
‘হাম্পটি ডাম্পটি বাজেট’ বলে আক্রমণ শানিয়ে মমতা আরও বলেন, এই বাজেট বাস্তব সমস্যার সমাধান নয়, বরং শুধুই শব্দের খেলা। তার মতে, ' শিক্ষার জন্য কিছুই করেনি এই বাজেটে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এই বাজেটে। পশ্চিমবঙ্গে বিধানভোটে হারবে জেনে বাংলাকে কিছুই দেয়নি কেন্দ্র। এর পাশাপাশি দেশের সব ক্ষেত্রকে ধ্বংস করছে এই সরকার।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের