নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যে যখন চর্চা তুঙ্গে, তখনই হাকিমপুর সীমান্তে দেখা গেল এক ভিন্ন চিত্র। শয়ে শয়ে মানুষ সীমান্ত পাড়ে ভিড় জমিয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। আর এই পলায়নের অভিযোগকে নিয়েই শাসক দলকে কটাক্ষ করেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার দাবি, এই হাকিমপুরই হবে তৃণমূলের শেষপুর।
রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। আর এই আবহেই হিড়িক উঠেছে একের পর এক বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে পালানোর। কেউ কেউ এখানে ১০-১২ বছর ধরে থেকে সরকারি পরিষেবা পাওয়ার পরেও দেশ ছাড়তে হচ্ছে। এই ইস্যুতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ আনেন অর্জুন সিং। তার কথায়, ' হাকিমপুরে চেকপোস্টে ডিটেনশন ক্যাম্প রয়েছে সেখানে সমস্ত মানুষের সমস্ত তথ্য নিয়ে তাদের পাঠানো হবে। যাতে করে তারা আর ফিরে আসতে না পারে। এই রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই বাংলার মানচিত্রকে নষ্ট করেছে।'
অর্জুন সিং আরও বলেন, 'এখন যেহেতু SIR হচ্ছে ওরা বুঝতে পেরেছে এখন ওরা সামনে চলে আসবে তাই দেশ ছেড়ে পালাচ্ছে। মমতা ব্যানার্জি বলতো কেশপুর সিপিএমের শেষপুর হবে। আর এই হাকিমপুর তৃণমূলের শেষপুর হবে। রোহিঙ্গা , অনুপ্রবেশকারীদের কোনো ভাবেই বাংলায় আটকে রাখতে পারবে না মমতা ব্যানার্জি। তাদের দেশ ছাড়া হতেই হবে। আর এরা চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না। কারণ এদেরই, ৪০ শতাংশ ভোট নিয়ে মমতা জিতেছে। বাংলার মানুষ মমতাকে আর চায় না।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের