নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে তত বেশি রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই নির্বাচনে সবথেকে বেশি হাইভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর। আর এই ভবানীপুরে নতুন করে বিতর্কের সূত্রপাত। ভোটারদের উপর নজরদারির অভিযোগ তুলে নতুন করে বিতর্কের জন্ম দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি-বাড়ি প্রচারের সময় একাধিক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হওয়ার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, প্রচারের সময় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়। শুধু তাই নয়, ওই পুলিশকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করা ভোটারদের নাম-পরিচয় ও ঠিকানা সংগ্রহ করছিলেন বলেও দাবি করেন তিনি।
শুভেন্দুর বক্তব্য, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে, যাতে তারা নির্দ্বিধায় নিজেদের মত প্রকাশ করতে না পারেন। এই ঘটনাকে তিনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ভোটারদের ভয় দেখানো বলে উল্লেখ করেছেন। তার মতে, এই ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন বলে জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের