নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ টালবাহানা, আইনি লড়াই এবং হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর অবশেষে ডিজে মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে বুধবার নির্ধারিত সময়ের আগেই আদালতে পৌঁছান তিনি। তার আগমন ঘিরে গোটা আদালত চত্বর জুড়ে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
বিতর্কিত ডিজে মন্তব্যকে কেন্দ্র করে চলা তদন্তে বেশ কিছুদিন ধরেই চাপের মুখে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তলবে একবার হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তার যুক্তি ছিল, বিতর্কিত বক্তব্য নিজের বলে স্বীকার করে নেওয়ার পর আবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কোথায়?তবে সেই যুক্তি আদালতে বিশেষ গুরুত্ব পায়নি।
বিচারপতি সৌগত ভট্টাচার্য তদন্তে সহযোগিতা না করার প্রবণতা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে আদালতের দেওয়া সুরক্ষা প্রত্যাহার করা হতে পারে। এমনকি, মামলা খারিজ করে জরিমানা করা হতে পারে। এরপরই আদালতের নির্দেশ মেনে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় বিধাননগর আদালতে তার হাজিরা নির্ধারিত থাকলেও তিনি আগেভাগেই পৌঁছে যান। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের