নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে কোলাঘাটে নেমে এল আগুনের তাণ্ডব। রূপনারায়ণ নদীর ধারে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটে গভীর রাতে খড়গপুর–হাওড়া জাতীয় সড়কের পাশে কোলাঘাট প্রথম ব্রিজের সামনে। পুরনো চেকপোস্ট ও কোলাঘাট প্রতীক্ষালয়ের কাছাকাছি পাশাপাশি থাকা তিনটি দোকান থেকে হঠাৎই আগুনের শিখা উঠতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় হইচই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ সঙ্গে দমকল বাহিনী।
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দমকল বাহিনীর পাশাপাশি পাঁশকুড়া ও তমলুক থেকে মোট তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পরপর তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের