নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সমাজবিরোধীদের বিরুদ্ধে পুলিশের কড়া অভিযানে বড় সাফল্য। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো গুলশন কলোনির কুখ্যাত দুষ্কৃতী ‘মিনি ফিরোজ’ ওরফে মহম্মদ ফিরোজ খান অবশেষে ধরা পড়ল পুলিশের জালে। রবিবার ভোরে ডানকুনি টোল প্লাজা থেকে ফিরোজ সহ তার ঘনিষ্ঠ সহযোগী মহম্মদ সাজিদকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের বিরুদ্ধেই একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।
মিনি ফিরোজের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা রয়েছে। গুলিচালনা, বেআইনি অস্ত্র রাখা, এলাকায় ত্রাস সৃষ্টি, ভীতি প্রদর্শন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বহুদিন ধরেই সে পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের তালিকায় ছিল। বারবার অভিযান চালিয়েও তাকে ধরা সম্ভব হয়নি। গত বছর গুলশন কলোনিতে গুলিচালনার ঘটনায় তার নাম সামনে আসে। পরে দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হলেও জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ।
কসবার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে তার বিরোধ এবং দলবল নিয়ে এলাকায় দাপট দেখানোর অভিযোগও রয়েছে। ফিরোজের ঘনিষ্ঠদের মধ্যে সাজিদ, মুস্তাফা-সহ আরও কয়েকজনের নাম তদন্তে উঠে এসেছে। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর সমাজবিরোধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে ডানকুনি টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে মিনি ফিরোজ ও সাজিদকে গ্রেফতার করে গুন্ডাদমন শাখা। পরে তপসিয়া থানার একাধিক মামলার ভিত্তিতে তাদের সংশ্লিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের