নিজস্ব প্রতিনিধি, কানাডা – ফের কানাডায় উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত যুবকের রক্তাক্ত দেহ। গত ২২ জানুয়ারি ভারতীয় বংশোদ্ভূত যুবকের দেহ উদ্ধার হয়েছে বার্নাবি থেকে। এর নেপথ্যে কি ব্রাদার্স কিপার্স গ্যাং? ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মৃত যুবকের নাম দিলরাজ সিং গিল। বয়স ২৮। ভ্যাঙ্কুভারে থাকতেন তিনি। বার্নাবি আরসিএমপি পুলিশ এক বিবৃতি জারি করে জানিয়েছে, গত ২২ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা নাগাদ কানাডা ওয়ের ৩৭০০ ব্লকে গুলি চালানোর খবর পান তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তদন্তকারীরা জানিয়েছেন, বক্সটন স্ট্রিটের কাছে ৫০০০ ব্লকে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িটি দিলরাজের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই হত্যাকাণ্ডের পিছনে ব্রাদার্স কিপার্স গ্যাংয়ের হাত থাকতে পারে। ২০২১ সালে মাদক সংক্রান্ত মামলায় জেল হয়েছিল দিলরাজের। দিন কয়েক আগেই জামিন পান তিনি। তাঁর বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের