নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - গুগল ম্যাপ দেখে বিপদে পড়লেন দম্পতি। ম্যাপ দেখে ভুল পথে ঢোকায় ভয়াবহ বিপদের মুখে পড়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের দামি থার গাড়ি। পরে আগুন দেখতে পেয়ে পাশের একটি বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাদের আশ্রয় দেন আর কাঁকসা থানায় খবর দেয়। থানার পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায় করা হয়নি।
স্থানীয় সূত্রের খবর , শনিবার রাতে দেবজ্যোতি মুখার্জি আর তার স্ত্রী দোয়েল মুখার্জি ধানবাদ থেকে বাঁকুড়াতে ফিরছিল। তবে রানীগঞ্জের কাছে যানজট থাকায় দুর্গাপুরের থেকে গুগলের ম্যাপ দেখে ভুল পথে ঢুকে পড়ে তাদের থার গাড়িটি। পরে গাড়ি ঘোরাতে গিয়ে চাকা গর্তে পড়ে যায়। জোর করে বের করার চেষ্টা করতেই গাড়ির নীচ থেকে তেল বেরোতে শুরু হয় আর গরম ইঞ্জিনের সংস্পর্শে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কোনওরকমে গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান তারা। শীতের রাতে আশপাশে কাউকে সাহায্যের জন্য ডাকলেও সাড়া পাওয়া যায়না। পরদিন সকালে গ্রামবাসীরা ভাবেন কোনও অপরাধের প্রমাণ লোপাট করতে গাড়িতে আগুন লাগানো হয়েছে। পরে পুরো ঘটনাটি জানতে পারেন তারা।
দোয়েল মুখার্জি জানিয়েছেন, "সেদিন রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ছিল। রানীগঞ্জের কাছে যানজট এড়াতে ম্যাপ অন্য রাস্তা দেখায়, আমরা সেটাই ফলো করি। তখন বুঝতেই পারিনি যে রাস্তা ভুল দিকে চলে গেছে। গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ দেখি চাকা গর্তে পড়ে গেছে। বের করার চেষ্টা করতেই নীচ থেকে তেল লিক হতে শুরু করে। এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে কিছু বোঝার সুযোগই পাইনি। কোনওরকমে স্বামীকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ি। এটাই বলবো রাস্তা না জানা থাকলে চোখ বন্ধ করে গুগল ম্যাপকে বিশ্বাস করাটা একদম উচিত না।"
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...