নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাবা পেশায় দিন মজুর। ছেলের স্বপ্নপূরণের সবথেকে প্রয়োজনীয় জিনিসটি কিনে দেওয়ার সামর্থ্য হয়নি। তবে ইচ্ছাশক্তি সহ অদম্য জেদের বশে আজ সফলতা অর্জন করলেন মালদহের কাউসার আখতার। রাজ্যস্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন তিনি। পরিবার সহ গোটা জেলার মুখ উজ্জ্বল করলেন তিনি। গর্বে বুক ফুলে উঠল বাবার।
সূত্রের খবর , মালদহের ইংরেজবাজারের বুধিয়ার বাসিন্দা কাউসার। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় সবথেকে বেশি দূরে থ্রো করেন। জেলার হয়ে সফলতা তো আনলেনই সঙ্গে নিজের পরিচিতি তৈরি করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্র। জেলায় ফিরতেই তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় বুধিয়া হাই মাদ্রাসা স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে ভবিষ্যতে কাউসারের জন্য সরকারি সহায়তার আবেদনও করেছেন তারা।
সফলতার পর কাউসার বলেন , "আমার ভীষণই ভাল লাগছে। আমি এখানেই থেমে থাকতে চাইনা। অনেকদূর পৌঁছাতে চাই। তবে এতদূর আসতে আমায় বিদ্যালয়ের শিক্ষকরা ভীষণভাবে সাহায্য করেছেন। সবরকম দিক থেকে সাহায্য করেছেন। আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।আমি ভুবনেশ্বর , রাঁচিতে ন্যাশনাল খেলতে গিয়েছিলাম। ভুবনেশ্বরে আমি প্রথম হই। আর্থিক অবস্থা তো একেবারেই ভাল নয়। তবে সাহায্য করার জন্য আমি বিদ্যালয়ের শিক্ষকদের অনেক ধন্যবাদ জানাতে চাই।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , "পঞ্চম শ্রেনী থেকে ও আমাদের স্কুলে পড়ে। ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী কাউসার। পড়াশোনাতেও বেশ ভাল। একাধিক জায়গায় ও চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যস্তরে ২০২৩ সাল থেকে চ্যাম্পিয়ন হচ্ছে। শুধু জ্যাভলিন নয় , কাবাডিতেও দারুণ ও। এর আগে কাবাডি প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে। এবার আমরা তাকে ভবিষ্যতের উদ্দেশ্যে মেঘালয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠাচ্ছি। আমরা চাই ও যেন এখানেই থেমে না থেকে এগিয়ে যাক। আমরা সবসময় ওর পাশে আছি। আমরা এটাও চাই যে সরকার থেকেও যেন ও সাহায্য পায়।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের