নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। এখন খেলছেন মাত্র একটি ফরম্যাটেই। সেখানেই নিজেকে সেরার সেরা প্রমাণ করে চলেছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও ভাল শুরু করেছেন। তবে দ্বিতীয় ম্যাচে রান পাননি। পাঁচ বছর পর মসনদে উঠে এলেন কিং কোহলি। তবে বিরাটকে নিয়ে ভুল তথ্য দিয়েছে আইসিসি। নজরে আসার পর তা শুধরেও নিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংস খেলেই আইসিসিআই ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন বিরাট। তার পরেই একটি ছবি পোস্ট করে আইসিসি। সেখানে তারা জানায়, ৮২৫ দিন এক নম্বর ব্যাটার হিসাবে কাটিয়েছেন কোহলি।এরপরই প্রশ্ন তোলেন সমর্থকরা। কারণ , আইসিসি আগে জানিয়েছিল ১৫৪৭ দিন এই সিংহাসনে ছিলেন কোহলি। বিষয়টি নজরে আসার পরেই সবটা শুধরে নেয় আইসিসি।
নতুন প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী , সবচেয়ে বেশিদিন এক নম্বরে কাটানোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। প্রথমে রয়েছেন ব্রায়ান লারা (২৩০৬ দিন)। দ্বিতীয় ভিভ রিচার্ডস (২০৭৯ দিন)। কোহলির পরে চতুর্থ স্থানে রয়েছেন মাইকেল বিভান (১৩৬১)। এরপর পাকিস্তানের বাবর আজ়ম (১৩৫৯)। ষষ্ঠ স্থানে রয়েছে এবি ডিভিলিয়ার্স (১৩৫৬)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আগে বিরাট কোহলি। ১১ বার শীর্ষস্থানে উঠলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের