নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জুনের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দেখা মিলবে না বললেই চলে। ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়ার পাশাপাশি গরম ও অস্বস্তিও বাড়বে বলে পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। প্রথমে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার সেই তালিকায় কোচবিহারও যুক্ত হবে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। কলকাতায় আপাতত পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের