নিজস্ব প্রতিনিধি, দাভোস - ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, “গ্রিনল্যান্ড চুক্তি নিয়ে কোনও সময়সীমা নেই।” দাভোস থেকে এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার সুইৎজারল্যান্ডের দাভোসে দ্য দাভোস ফোরামের উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দি দাভোস ফোরাম বিশ্বের অন্যতম বড় একটি ব্যবসায়িক সংগঠন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গ্রিনল্যান্ড নিয়ে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছেন ট্রাম্প।
দাভোসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে এখন সত্যিই বিস্তারিত আলোচনা চলছে। এর কোনও সময়সীমা নেই।” পাশাপাশি বিশ্ববাজারে গ্রিনল্যান্ডের জন্য তাঁর দাবির প্রভাব স্বীকার করেছেন ট্রাম্প। উল্লেখ্য, গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...