তোর দেশে বেড়েই চলেছে সাইবার প্রতারণা চক্র। এবার অশোকনগরে গ্রাফিক্স অফিসের আড়ালে কল সেন্টার চালিয়ে প্রতারণার অভিযোগ। গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি অশোকনগর থানার চৌরঙ্গী এলাকার। সেখানে সাই কমপ্লেক্স থেকে এই প্রতারণা চক্রের হদিশ পাওয়া যায়। ঘটনায় মূল অভিযুক্তরা হলেন , সৈকত দাশগুপ্ত , শান্তনু পাল , বিশ্বজিৎ রায়। এছাড়াও ওখান থেকে আরও ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উত্তরে একাধিক অসঙ্গতি পেয়েছে পুলিশ।
অভিযান চালিয়ে ওই অফিস থেকে উদ্ধার করা হয়েছে ২ টি ল্যাপটপ , ১ টি হার্ড ডিস্কসহ ১০ টি মোবাইল ফোন। সবকিছু বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখান থেকে তথ্য বের করার চেষ্টা চলছে। এরপর অফিস সিল করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
বহুতলের মালিকের সঙ্গে তদন্তের স্বার্থে কথা বলে পুলিশ। তিনি জানিয়েছেন , "প্রায় দেড় বছর আগে দানিশ কুরেশি নামে এক ব্যক্তি গ্রাফিক্সের কাজের জন্য অফিসটি ভাড়া নেন। প্রথমদিকে সেই কাজ চললেও কয়েক মাস আগে অফিস বন্ধ হয়ে যায়। এরপর ফের চালু হয়। কিন্তু এর আড়ালে যে প্রতারণা চক্র চলছে এটা জানতাম না।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের