নিজস্ব প্রতিনিধি , গোয়া - দুই রুশ বান্ধবীকে খুন করেছিলেন এক স্বদেশীয় বন্ধু। টাকা সংক্রান্ত বচসার জেরেই খুনের অনুমান পুলিশের। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবার তারই ফোন থেকে পাওয়া গেল তরুণীর ১০০ এর বেশি ছবি। চাঞ্চল্যকর তথ্যের পরই অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , অভিযুক্ত আলেক্সেই লিওনভের সঙ্গে দুই তরুণীর ঘনিষ্ঠ যোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আর সেই সূত্রেই লিওনভের কাছ থেকে টাকা ধার করেছিলেন দু’জনেই। কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছিলেন না ওই দুই রুশ তরুণী। আর এখান থেকেই ঝামেলার সূত্রপাত। তবে খুনের সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত এলিনা ভানিভা গত ১০ই জানুয়ারি গোয়ায় আসেন। অন্য দিকে, এলিনা কাস্থানোভা গত বছরের ২৫ শে ডিসেম্বর থেকেই গোয়ায় ছিলেন। তখন তিনি অভিযুক্ত যুবক লিওনভের সঙ্গেই গোয়ায় একটি বাড়িতে থাকতেন। তাঁরা একসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে কাজও করেছেন। মাঝেমধ্যে গোয়ায় আসতেন। সেই সূত্রেই আর এক এলিনার সঙ্গে আলাপ পরিচয়। লিওনভ আবার দাবি করছেন , তার থেকে বিপুল টাকা নিয়েছে দুই তরুণী। সবটা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য , গত ১৪ ই জানুয়ারি এলেনা ভানিভার বাড়ি গিয়েছিলেন অভিযুক্ত লেওনভ। তারপর রাত এগারোটার পরে তাঁকে গলা কেটে খুন করে তিনি পালিয়ে যান। পরের দিন আরাম্ভলে সন্ধের পরে বান্ধবী এলেনা কাস্থানোভার বাড়ি যান। প্রথমে তাঁকে দড়ি জাতীয় কিছু দিয়ে বেঁধে ফেলেন। এরপর গলা কেটে হত্যা করেন।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের