নিজস্ব প্রতিনিধি, বেইরুট - যুদ্ধের দাবানল পশ্চিম এশিয়ায়। ইরান, আমেরিকা, ইজরায়েল মেতেছে যুদ্ধের খেলায়। এরপর মাঝে আবার ইজরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার মধ্যে চরমে সংঘাত। ইজরায়েলি হামলায় ছারখার হয়ে গিয়েছে লেবানন। গোলা-বারুদ এখন অতীত। লেবাননে ‘লিফলেট হামলা’ চালাল ইজরায়েল।
সূত্রের খবর, প্রথমে ইজরায়েলি যুদ্ধবিমানের হানা দেওয়ার সময় শোনা যায় চারটি জোরালো বিস্ফোরণের শব্দ। পশ্চিম বেইরুটের ভার্দুন, হামরা এবং আইন আল-ম্রেইস এলাকায় সারি সারি লিফলেট ফেলেছে ইজরায়েলি যুদ্ধবিমান। লেবাননের জনগণের উদ্দেশ্যে লিফলেটগুলিতে লেখা, “ইরানের দোসর হিজবুল্লাকে নিরস্ত্র করতে হবে। লেবানন কোন পথে হাঁটবে, সে সিদ্ধান্ত তোমাদের—অন্য কারও নয়।“
লিফলেটে রয়েছে একটি কিউআর কোডও। তলায় লেখা, লেবানন এবং তার জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে ইজরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ‘ইউনিট-৫০৪’। উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে তাণ্ডবলীলা চলাচ্ছে ইজরায়েল। দিশেহারা অবস্থা সেখানকার মানুষের। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭৩ জনের। তাঁদের মধ্যে ১০৩ জন শিশু। আহত হয়েছেন আরও ১,৯৩৩ জন। আহতদের মধ্যে ৩২৬ জন শিশু।
ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলে হামলা চালায় বন্ধু হিজবুল্লা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইরান সমর্থিত। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে ইজরায়েলকে নিশানা করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হিজবুল্লা। সোমবার ভোরে লেবাননের রাজধানী বেইরুটের একাধিক অঞ্চলে বোমা ফেলে ইজরায়েল। ইজরায়েল সেনার দাবি, বেইরুটে মৃত্যু হয়েছে হিজবুল্লার কয়েক জন শীর্ষ নেতৃত্বের। লেবাননে হামলার জন্য হিজবুল্লার পদক্ষেপকে দায়ী করেছে ইজরায়েল।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের